Saturday, 3rd October, 2026

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৪৩ জন প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সেলাঙ্গর রাজ্যের জালান মেরু এলাকায় একটি কাচের ফ্রেম তৈরির কারখানায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। অভিযানে দেখা যায়, তাদের মধ্যে কেউ কেউ ২০২০ সাল থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে অবস্থান করছেন।

সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। তাদের বেশিরভাগই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক।
তিনি আরো বলেন, ১৭ জন ইমিগ্রেশন কর্মকর্তা ও কর্মী এক মাস ধরে ওই এলাকায় নজরদারির পর এ অভিযান চালান। আটক ব্যক্তিদের মধ্যে ৩২ জন শ্রমিকের কাজের সময়সূচি সঠিক ছিল না।

ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ বি এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(সি) অনুযায়ী তারা পাসপোর্টের শর্ত লঙ্ঘন করেছেন।

পরিচালক জানান, বেশিরভাগ আটক অভিবাসী গত দুই বছর ধরে কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com