Sunday, 4th October, 2026

বিশ্ব পর্যটন দিবসে গোল্ডেন টিউলিপের র‌্যালি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক র‍্যালির আয়োজন করেছে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২ থেকে বনানী পর্যন্ত এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘টুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’। সেই প্রতিপাদ্যের প্রতি সমর্থন জানাতে আয়োজিত কর্মসূচিতে হোটেলের কর্মীরা স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে একত্রে ব্যানার ও সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে দায়িত্বশীল ভ্রমণ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণে পর্যটনের গুরুত্ব তুলে ধরেন।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা এ বছরের প্রতিপাদ্যে গুরুত্ব দিয়েছে, পর্যটন শিল্পকে কেবল প্রবৃদ্ধির বাইরে গিয়ে টেকসই পরিবর্তনের চালিকাশক্তি হতে হবে। এ প্রসঙ্গে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা জানিয়েছে, তারা ইকো-ফ্রেন্ডলি কার্যক্রম, স্থানীয় সরবরাহকারীকে অগ্রাধিকার দেওয়া এবং সম্প্রদায় উন্নয়নে অবিচল প্রতিশ্রুতিবদ্ধ।

বিশেষ দিনটি উপলক্ষে হোটেলের ইন-হাউস ক্যাফে “ক্যাফে ডি টিউলিপ” অতিথিদের জন্য কফি ও পেস্ট্রিতে ৫০% ছাড় ঘোষণা করেছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com