আজ , , ,

শেখ হাসিনার সামনে ফাঁসির রায় কার্যকর হওয়া ছাড়া কোনো পথ নেই: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে। তাঁর সামনে ফাঁসির কাষ্ঠের দিকে অগ্রসর হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধেরপাড়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া বিপ্লব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি ও দেশকে অস্থিতিশীল করার সুযোগ দিলে বাংলাদেশের মানুষ ভারতকে কখনো গ্রহণ করবে না।

তিনি অভিযোগ করেন, ভারত সরকার হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে। তাদের দেশে ফিরিয়ে দিয়ে বিচারের রায় কার্যকরে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার পাশাপাশি দুই দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আখতার হোসেন বলেন, এটি কোনো আলোচনা বা সমঝোতার বিষয় নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে।

এনসিপির সদস্য সচিব আরও বলেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছেন এবং দেশে ফিরে আসার নানা বক্তব্য দিচ্ছেন। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে দেশের মানুষ তাঁদের আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেন তিনি।

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠকের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের আগে ও পরে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি আন্দোলন করেছে। দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে দলটি ভবিষ্যতেও কাজ করবে।

তিনি বলেন, দেশকে গঠন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে এনসিপি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে একটি রূপরেখা দেওয়ার জন্য সরকারপ্রধানকে অনুরোধ করেছে।

আখতার হোসেন জানান, দেশের জনগণের বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে এনসিপি। এর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ, গঙ্গা চুক্তি নবায়ন এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসন।

তিনি আশা প্রকাশ করেন, সরকার এসব দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের জনগণ উপকৃত হবে।

পরে আখতার হোসেন কাউনিয়া ডিসি ডব্লিউ ডিবি বাঁধ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com