আজ , , ,

গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মো. ওয়াসিম আকরাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, জামায়াত নেতা মো. তরিকুল ইসলাম বকুল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, ভেটেরিনারি সার্জন ডা. বরুন কুমার প্রামানিকসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং রপ্তানিমুখী উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরও অবদান রাখা সম্ভব।

তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা এবং খামারিদের মধ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com