আজ , , ,

সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার

সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উপকরণ আসতে না পারে, সে বিষয়ে বিজিবি সম্পূর্ণ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

শনিবার সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় বিজিবির নিরাপত্তাব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্তে বিজিবির চেকপোস্টগুলো দিয়ে যাতে কোনো ধরনের নাশকতামূলক উপকরণ প্রবেশ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তল্লাশি কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, সদস্যরা দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, তা সরেজমিনে নিশ্চিত করতেই এই পরিদর্শন।

তিনি আরও বলেন, সীমান্তে বিভিন্ন ধরনের অনুপ্রবেশের আশঙ্কা ও গুজব ছড়ানোর চেষ্টা রয়েছে। এসব বিষয়ে বিজিবি সম্পূর্ণ সজাগ রয়েছে। চেকপোস্টে তল্লাশির কাজে নারকোটিক্স ডগসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

নাশকতামূলক উদ্দেশ্যে কেউ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সেক্টর কমান্ডার বলেন, এ ধরনের অপচেষ্টা রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন।

তিনি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতার কথাও উল্লেখ করেন। সীমান্ত এলাকার মানুষ বিজিবিকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com