আজ , , ,

নড়িয়া উপজেলা জামায়াতের নতুন আমির মাওলানা কাজী সালাহ উদ্দিন

শরীয়তপুরের নড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা কাজী সালাহ উদ্দিন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সংগঠনের রুকন (সদস্য)দের গোপন ভোটের মাধ্যমে তিনি আমির নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মাওলানা কাজী সালাহ উদ্দিন বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করেছেন। সংগঠনের নীতি ও আদর্শ অনুসরণ করে নড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে কাজ করবেন।

তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। এ দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এদিকে তাঁর নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। নেতাকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মাওলানা কাজী সালাহ উদ্দিনের নেতৃত্বে নড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com